কয়রা উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের দায়ে খুলনার কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম মহসীন রেজাকে অপসারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক চিঠিতে তাঁর পদ শূন্য ঘোষণা করা হয়। সেই সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলমকে দায়িত্ব দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মহসীনের বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগে ২৯ মে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ আবদুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম ও উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব আনা হয়। এর পরিপ্রেক্ষিতে ১০ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা চেয়ারম্যানের কাছে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এবং পরে এ ঘটনার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।