কয়রা ও পীরগাছা থানার ওসিকে তাৎক্ষণিক বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ও রংপুরের পীরগাছা থানার ওসি বজলুর রশিদকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।গত মঙ্গলবার সকালে কয়েক শ হরতাল-সমর্থক মিছিল করে কয়রা উপজেলার আদাদী ইউনিয়নের সংখ্যালঘুপাড়ার কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়। ওই ঘটনায় ইতিমধ্যে প্রায় হাজার খানেক লোকের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।এদিকে পীরগাছা থানার ওসিকে গতকাল নীলফামারীতে বদলি করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের হরতাল চলাকালে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংর্ঘষ হয়। এতে পুলিশের ২০ জন সদস্যসহ প্রায় ৪০ জন আহত হন। তাদের মধ্যেপুলিশ সদস্য মোজাহার আলী মঙ্গলবার ঢাকায় মারা যান।