কয়রায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার আইলাবিধ্বস্ত কয়রা উপজেলার বিভিন্ন স্থানে দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে খুলনা মহানগরের জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের পক্ষ থেকে ৭০০ কম্বল বিতরণ করা হয়েছে।গত শনিবার দুপুরে কয়রা উপজেলার এক নম্বর কয়রা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ১৫০টি, মদিনাবাদ গ্রামের দেউলিয়া বাজারে ২০০টি, মহারাজপুর গ্রামে ১৫০টি ও ৪ নম্বর কয়রা গ্রামে ২০০টি কম্বল বিতরণ করা হয়।