কয়রায় পুলিশের গুলিতে আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দুই সদস্য পদপ্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে একজন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা কেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করে এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। আহত আলামিনকে (২২) ঢাকায় পাঠানো হয়েছে। ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাসার জানান, পরাজিত প্রার্থীর সমর্থকেরা তাঁদের দুই ঘণ্টারও বেশি সময় কেন্দ্রের মধ্যে অবরোধ করে রাখেন। তাঁরা ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশকে হটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে চাইলে এ ঘটনা ঘটে।