কয়রায় বাঘের আক্রমণে জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে মাছ ধরার সময় বাঘের আক্রমণে এক জেলে মারা গেছেন। গতকাল মঙ্গলবার খুলনার কয়রা উপজেলার বুষ্টুমখালী খাল এলাকায় এ ঘটনা ঘটে। ওই জেলের নাম হবি মোল্লা (৫০)। তিনি কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে।এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, হবি মোল্লা গতকাল বেলা ১১টায় সুন্দরবনের পশ্চিম বিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের অধীন বুষ্টুমখালী খালে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ তাঁকে আক্রমণ করে বনের মধ্যে টেনে নিয়ে যায়। আশপাশের লোকজন তাঁকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের জানায়।কাশিয়াবাদ স্টেশনের বন কর্মকর্তা কনক দাস বলেন, ‘খবর পেয়ে আমাদের লোকেরা বনের ভেতর থেকে হবি মোল্লার লাশ উদ্ধার করে স্টেশন কার্যালয়ে নিয়ে আসেন। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’