কয়লা উত্তোলন নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উর্বর ও ফসলি জমি নষ্ট করে কয়লা উত্তোলন না করাসংক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে দুটি পরিবেশবাদী সংগঠন। সংগঠন দুটি হচ্ছে—বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।
গতকাল শনিবার বাপা ও বেনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ৭ ফেব্রুয়ারি প্রকাশিত বিভিন্ন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে দেশের উর্বরা ও ফসলি জমি নষ্ট করে কয়লা উত্তোলন করা হবে না। প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, বাপা ও বেন বরাবরই এই অবস্থানের পক্ষে আহ্বান জানিয়ে আসছিল। স্বার্থান্বেষী মহলের কূটকৌশলে বিভ্রান্ত না হয়ে প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্তে অবিচল থাকবেন বলে আশা প্রকাশ করা হয় বিবৃতিতে। বিজ্ঞপ্তি।