কয়েক হাজার শ্রমিককে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পনগরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় অজ্ঞাতনামা দুই-তিন হাজার শ্রমিককে আসামি করে গতকাল বুধবার মামলা হয়েছে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) অরুপ তরফদার এ মামলা করেছেন।বাড়িভাড়া কমানোর দাবিতে গত মঙ্গলবার বিকেলে কাঁচপুর শিল্পনগরের এলাকায় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকেরা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা অনেকগুলো দোকান ও যানবাহন ভাঙচুর করেন। একটি অস্থায়ী পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সোনারগাঁ থানার ওসিসহ ২০ পুলিশ সদস্য এবং ৩০ শ্রমিক ও পথচারী আহত হয়।এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, ঘটনার পর থেকে কাঁচপুর এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। মামলা হলেও কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি।