কয়েকটি জেলার সিভিল সার্জন কার্যালয়ে কর্মচারী নিয়োগ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব জেলার সিভিল সার্জন কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ শেষ হয়নি, সেসব জেলায় নিয়োগ স্থগিত করেছে সরকার। গতকাল এ বিষয়ে একটি আদেশও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, যেসব জেলায় সিভিল সার্জন কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ শেষ হয়নি, শুধু সেসব জেলায় নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এ বিষয়ে অধিদপ্তর থেকে একটি আদেশও জারি করা হয়েছে। তিনি বলেন, নিয়োগ-প্রক্রিয়া শেষ করেছে, এমন জেলাগুলোর জন্য এ আদেশ কার্যকর হবে না।সিভিল সার্জন কার্যালয়ে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে গত কয়েক দিনে দেশের বেশ কয়েকটি জেলায় অপ্রীতিকর ঘটনা ঘটে। শনিবার নিয়োগ পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে গাইবান্ধায় সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও ও ভাঙচুর করা হয়। আর ঝিনাইদহে পরীক্ষার ফল স্থগিত করায় সিভিল সার্জনের বাসভবনে হামলা হয়। এই নিয়োগকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।