কয়েকটি স্থানে মাঝারি তাপপ্রবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, চাঁদপুর, বরিশাল অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে আজ শনিবার মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত ছয়টা ৩২ মিনিটে। কাল রোববার সূর্যোদয় পাঁচটা ১৮ মিনিটে।