কয়েকটি স্থানে মৃদু ভূকম্পন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৪। উত্পত্তিস্থল আসাম।
ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৪। উত্পত্তিস্থল আসাম।

রাজধানী ঢাকা, সিলেটসহ দেশের কয়েকটি স্থানে আজ বুধবার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বাংলাদেশ সময় সকাল ১০টা ১৬ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৪। উত্পত্তিস্থল ঢাকা থেকে ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে, আসামের বড়পাথর এলাকা।