কয়েকটি সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ বিভিন্ন দেশ থেকে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ আজ সোমবার রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে।ডিএমপির গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন,সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত সোনারগাঁও হোটেল থেকে ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ ও কল্যাণপুর হয়ে গাবতলী, সাভারের নবীনগর পর্যন্ত সড়কে যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা হবে।সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত ধানমন্ডির ৩২ নম্বর ও আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত হোটেল রূপসী বাংলা থেকে হেয়ার রোড, কাকরাইল ও বিজয়নগর হয়ে বঙ্গভবনের সামনের সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে।