প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মো. আলমগীর নামের (৪৫) ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামি হূদেরাগে মারা গেছেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন মরিয়মনগর এলাকার আবদুল কাদেরের ছেলে। তিনি গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বুকে ব্যথা অনুভব করেন। সাড়ে চারটার দিকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কারাধ্যক্ষ জান্নাতুল ফারদিন জানান, আলমগীর রাঙ্গুনিয়া থানায় করা অ্যাসিড ছোড়ার একটি মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১২ সালের ১৮ মে চট্টগ্রাম জেলা কারাগার থেকে তাঁকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। গাজীপুর প্রতিনিধি