প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ফাঁসির দণ্ড পাওয়া এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শনিবার হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মো. রায়হানের (২৬) লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কারাগার সূত্র জানায়, গত বছরের অক্টোবর মাসে হত্যা মামলায় রায়হানকে ফাঁসির আদেশ দেন আদালত। এ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেছেন। তাঁর বাড়ি নগরের হালিশহর এলাকায়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ আবদুর রব প্রথম আলোকে বলেন, ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামি রায়হান অসুস্থ হয়ে পড়লে গতকাল সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।