প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক মামলায় এক বছরের কারাভোগকালে নাটোর কারাগারের কয়েদি ইলিয়াস হোসেন (৩০) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইলিয়াস হোসেন গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে। নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার রাতে হাসপাতালে আনার পর ইলিয়াস হোসেন পেটের ব্যথার কথা জানিয়েছিলেন। কিন্তু তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।