কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল কারাগারে বন্দী থাকা এক আসামি গত শনিবার রাতে মারা গেছেন। তাঁর নাম আবু জাফর (৫১)। কারা কর্তৃপক্ষ বলেছে, জাফর পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। জেল সুপার মঞ্জুর হোসেন বলেন, একাধিক হত্যা মামলার আসামি আবু জাফর ২০০৪ সালের ১৭ অক্টোবর গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি জেলা কারাগারে ছিলেন। দুটি হত্যা মামলায় তাঁর ৬০ বছরের সাজা হয়। তাঁর বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গত শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান। তাঁর লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।