কয়েদির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গত শনিবার সকালে মারা গেছেন। তাঁর নাম রহমান আলী (৫৫)। তিনি রানীশংকৈল উপজেলার ভকরগাঁও গ্রামের বাসিন্দা। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল নয়টার দিকে রহমান আলী বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টা ১০ মিনিটের দিকে তিনি মারা যান। ২০০৯ সালের জুলাই মাসে দণ্ড হয়েছিল তাঁর।