কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীন মোহাম্মদ (৪৫) নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি মারা গেছেন। গতকাল শনিবার অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে দীন মোহাম্মদ কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সূত্র জানায়, মৃত দীন মোহাম্মদ তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১০ সালে তাঁর স্ত্রীর দায়ের করা মামলায় আদালত তাঁকে এ কারাদণ্ড দেন। তিনি বেশ কয়েক বছর ধরে হূদরোগে ভুগছিলেন। তাঁর বাসা ঢাকার চকবাজার এলাকায়।