কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলা কারাগারে গতকাল বুধবার আবেদ আলী (৪৫) নামের যাবজ্জীবন সাজা পাওয়া এক কয়েদি মারা গেছেন। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আবেদ আলী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে তিনি মারা যান।