কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর কেন্দ্রীয় কারাগারের কয়েদি গোলাম মোস্তফার (৫৯) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি নওগাঁ সদর উপজেলার চকচাঁপাই গ্রামে। কেন্দ্রীয় কারাগারের জেলার বজলুর রশিদ জানান, গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বুকের ব্যথায় ভুগছিলেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খাবার খেয়ে হঠাৎ অসুস্থ পড়েন। তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান জানান, মোস্তফাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।