কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর কারাগারের কয়েদি এলেম সর্দার (৪০) নামের মাদক মামলায় ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়া হয়। কারাগারের তত্ত্বাবধায়ক জাহানারা বলেন, গত সোমবার ভোরে এলেমের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।