কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মফিজুর রহমান (৬১) নামের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম প্রথম আলোকে জানান, মিরসরাই থানার একটি নারী নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন মফিজুর রহমান। অসুস্থ হয়ে পড়লে ১০ জুলাই তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।