কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা কারাগারে একজন কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর নাম রফিকুল ইসলাম (৫০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের হোসেন আলীর ছেলে। কারাধ্যক্ষ আবু তালেব জানান, রফিকুলকে গত ২১ আগস্ট মাদকাসক্ত অবস্থায় কলারোয়া থানার পুলিশ গ্রেপ্তার করে। এরপর ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। কারাগারে আসার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। গতকাল সকালে তিনি হঠাৎ অসুস্থবোধ করলে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।