প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর কেন্দ্রীয় কারাগারে ওয়াজেদ আলী (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কারা সূত্র জানায়, সকালে ওয়াজেদ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ২০১০ সালে ওয়াজেদ শার্শা উপজেলার কাশিপুর সীমান্তে অস্ত্রসহ ধরা পড়েন। ২০১২ সালে যশোরের একটি আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।