প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর কারাগারে আলী আকবর ফকির (৮০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত তিনটার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল রোববার ভোর পৌনে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি ফরিদপুরের মধুখালীর গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের বাসিন্দা। একটি হত্যা মামলায় ২০০৯ সালে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়।