কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন কয়েদি গতকাল সোমবার সকালে মারা গেছেন। তাঁর নাম শাহজাহান মোল্লা (৪৫)। বাড়ি গাজীপুরের কাপাসিয়ার রাউনাট গ্রামে। কারাগার সূত্রে জানা গেছে, সকাল পৌনে সাতটার দিকে শাহজাহান হঠাৎ বুকে ব্যথ্যা অনুভব করেন। পরে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।