প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন গত বৃহস্পতিবার রাতে। মৃত নাসির উদ্দিন তালুকদারের (৭০) বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার কড়াইল এলাকায়। কারাগারের তত্ত্বাবধায়ক সুব্রত কুমার বালা বলেন, নাসির উদ্দিন একটি খুনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে ১৯৯৮ সালের ৪ নভেম্বর থেকে কারাগার ছিলেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আবদুস সালাম তালুকদার বলেন, নাসির উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। গতকাল শুক্রবার দুপুরে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।