প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি নূরুল ইসলাম (৭৫) মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নূরুল ইসলামের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। রাজধানীর লালবাগ থানার একটি হত্যা মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া। তিনি বলেন, নূরুল ইসলাম শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।