কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি হলেন ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ হাসনাবাদ এলাকার মো. নাসির মিয়া (৫৫)। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর কারাধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের ছয় মাসের সাজাপ্রাপ্ত কয়েদি নাসির মিয়া গতকাল দুপুর ১২টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। তাঁকে প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।