কয়েল কারখানার গুদামে আগুন পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার হাজীরপুকুর এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি কয়েল কারখানার গুদামে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ কর্মী আহত হয়েছেন।ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্র জানায়, হাজীরপুকুর এলাকায় অবস্থিত গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব ইনসেকটিসাইড কারখানার গুদামে গতকাল সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে গুদামে থাকা রাসায়নিক পদার্থ, মশার কয়েলসহ বিভিন্ন মাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে কারখানার কর্মচারী রেজাউল করিমসহ পাঁচজন আহত হন। রেজাউলকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ফায়ার সার্ভিসের গাজীপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে গাজীপুর ও টঙ্গীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা পৌনে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।