খ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। ওই দিন মানবিক বিভাগের খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকা ও বাইরের মোট ৬৯টি কেন্দ্রে খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) জানা যাবে। এ বছর খ ইউনিটে ২ হাজার ২৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ১৬৩ জন।
পরদিন চ ইউনিটের অধীন চারুকলায় ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশ অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকার ছয়টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। আর অঙ্কন অংশের পরীক্ষা হবে ১৭ অক্টোবর। চ ইউনিটে ১৩৫টি আসনের জন্য আবেদন করেছেন ৭ হাজার ৩১৯ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে ক্যালকুলেটর, মুঠোফোন কিংবা টেলিযোগাযোগ করা যায় এরূপ যেকোনো যন্ত্র আনা সম্পূর্ণ নিষেধ।
১৬ অক্টোবর গ ইউনিট, ৩০ অক্টোবর ক ইউনিট ও ৬ নভেম্বর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।