খণ্ডকালীন শিক্ষকতায় পরিবেশ প্রতিমন্ত্রী
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা শুরু করেছেন। গতকাল মঙ্গলবার তিনি ক্লাস নিয়েছেন। এখন থেকে প্রতি মঙ্গলবার সন্ধ্যায় প্রায় তিন ঘণ্টার একটি ক্লাস নেবেন তিনি।জানা গেছে, হাছান মাহমুদ ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ে পড়াবেন। এর জন্য তিনি কোনো বেতন-ভাতা নেবেন না। মন্ত্রিত্বের পাশাপাশি এই খণ্ডকালীন শিক্ষকতা করার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়েছেন।জানতে চাইলে হাছান মাহমুদ গতকাল সচিবালয়ে তাঁর অফিসকক্ষে প্রথম আলোকে বলেন, ‘আমি পেশায় শিক্ষক। মন্ত্রী হওয়ার আগে শিক্ষকতাই করতাম। মন্ত্রিত্বের জন্য যদি পাঁচ বছর শিক্ষকতা থেকে দূরে থাকি, তাহলে মূল পেশাগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হব। শিক্ষকতায় দক্ষতা ধরে রাখা কঠিন হবে। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, বেতন-ভাতা ছাড়া খণ্ডকালীন এই শিক্ষকতা করতে আইনগত কোনো বাধা নেই। হাছান মাহমুদ এর আগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন।পরিবেশ প্রতিমন্ত্রী আশা করছেন, পড়াতে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকেও অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত পেতে পারেন, যা সরকারি নীতিনির্ধারণেও সহায়ক হতে পারে। শিক্ষকতার মাধ্যমে মানুষের মতামত জানা, পরামর্শ শোনার সুযোগ হবে।হাছান মাহমুদ ১৯৮৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে সম্মান এবং ১৯৮৯ সালে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে Vৎije Univeৎsity of Bৎussels থেকে পরিবেশবিজ্ঞানের ‘হিউম্যান ইকোলজি’ বিষয়ে মাস্টার্স এবং ১৯৯৬ সালে Univeৎsity Libৎe des Bৎuxelles থেকে ‘আন্তর্জাতিক রাজনীতি’ বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি ‘অ্যাডভান্সড স্টাডিজ ইন হিউম্যান ইকোলজি’ বিষয়ে তৃতীয় মাস্টার্স ডিগ্রি করেন এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিউম্যান ইকোলজি, জেনেভার আন্তর্জাতিক সনদ লাভ করেন।২০০১ সালে তিনি বেলজিয়ামের লিমবার্গ বিশ্ববিদ্যালয় সেন্ট্রাম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচডির বিষয় ছিল পরিবেশ রসায়ন।