খণ্ডিত লাশের দুই অংশ দুই থানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর ওয়াসপুর এলাকা থেকে অজ্ঞাত এক পুরুষের খণ্ডিত লাশের দুই অংশ উদ্ধার করেছে দুই থানার পুলিশ। লাশটির একাংশ কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও আরেক অংশ হাজারীবাগ থানা পুলিশ উদ্ধার করে। তবে মাথাটি উদ্ধার করা যায়নি।

আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ওয়াসপুর এলাকা থেকে লাশের একাংশ উদ্ধার করে। আরেক অংশ হাজারীবাগ থানা পুলিশ রাজধানীর রায়েরবাজারের বসিলা ব্রিজের কাছ থেকে উদ্ধার করে। ওই অংশটি প্রথমে কেরানীগঞ্জ থানায় এবং পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) শাহজামান জানান, ‘মাথাবিহীন খণ্ডিত লাশটির একাংশ আমাদের থানা এলাকায় পাওয়া গেছে। তাই আমাদের থানায় আনা হয়েছে। লাশটির আরেক অংশ হাজারীবাগ থানা পুলিশ উদ্ধার করেছে। শনাক্তের স্বার্থে আমাদের থানায় থাকা অংশটি তাঁদের কাছে দেওয়া যেতে পারে।’