খতনা অনুষ্ঠানে ডাকাতের হামলায় আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে খতনা অনুষ্ঠানে ডাকাতির সময় সন্দেহভাজন এক ডাকাতকে ধরে পিটুনি দিয়েছে জনতা। অপরদিকে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন গৃহকর্তাসহ তিনজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের মুন্সীডাঙ্গি গ্রামের ফারুক মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন গৃহকর্তা ফারুক মৃধা (৪০), তাঁর ছোট ভাই কামাল মৃধা (৩০), ফারুক মৃধার জামাতা একই ইউনিয়নের ক্ষিদিও বিশ্বাসের ডাঙ্গি গ্রামের মিন্টু শেখ (২৮)। সন্দেহভাজন ডাকাত শাহীন শেখ (২৪) মুন্সীডাঙ্গি গ্রামের বাসিন্দা।
এর মধ্যে মিন্টু শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শাহীন শেখকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।