খতিয়ে দেখবে দুদক-এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার যৌথভাবে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিয়ে ও বিভিন্ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের ব্যয় এবং এর উৎসসহ নানা বিষয় খতিয়ে দেখবে সংস্থা দুটি। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি ৯ সদস্যের যৌথ দল গঠন করা হয়েছে। দুদক ও এনবিআর সূত্র জানায়, এই দলে দুদকের দুই পরিচালক এ কে এম জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনসহ চারজন কর্মকর্তা এবং এনবিআরের অতিরিক্ত কমিশনার শামসুল আলম ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তা আবদুল মান্নানসহ পাঁচজন সদস্য রয়েছেন। এই দলের সদস্যরা গতকাল রাজধানীর দুটি কনভেনশন সেন্টারে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন। নিজস্ব প্রতিবেদক