খনন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাংগা সীমান্তের জিরোলাইন ঘেঁষে বিএসএফের সহযোগিতায় ভারতীয়দের পরিখার খননকাজ বন্ধ করে দিয়েছে বিজিবি। সীমান্তের নেকীপাড়া সাকাতি এলাকায় ভারতীয় চা-বাগানের আড়ালে দুই দিন ধরে পরিখা খনন চলছিল। খবর পেয়ে জয়ধরভাংগা বিজিবি ক্যাম্পের সদস্যরা গতকাল তাতে বাধা দেন। জয়ধরভাংগা বিজিবি ক্যাম্প কমান্ডার আবদুস সালাম জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
পঞ্চগড় প্রতিনিধি