খননকাজ পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে লৌহজং নদ খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। গতকাল শুক্রবার সকালে তিনি বেড়াডোমা সেতু থেকে স্টেডিয়াম সেতু পর্যন্ত লৌহজংয়ে খননকাজ পরিদর্শন করেন। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার মাহবুব আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।