খননযন্ত্র জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের ফরিদগঞ্জের ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহূত তিনটি ড্রেজার (খননযন্ত্র) ও প্রায় ১৫ হাজার ফুট দীর্ঘ পাইপ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে এগুলো ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে গতকাল রোববার এ অভিযান চালানো হয়। তবে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। ইউএনও জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে। চাঁদপুর প্রতিনিধি