খননযন্ত্র দিয়ে গাছ কর্তন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের আড়াই কিলোমিটার অংশের ৯৬২টি গাছ খননযন্ত্র (এক্সক্যাভেটর) দিয়ে কেটে ফেলায় কাঠ নষ্ট হচ্ছে। এতে উপকারভোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।তবে সড়ক সংস্কারকাজের দায়িত্বপ্রাপ্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগ রাজবাড়ীর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, সড়কের দরপত্র আহ্বানের আগে বন বিভাগকে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়। কিন্তু তারা ধীরগতিতে চলতে থাকে। আর কাজের কার্যাদেশ প্রায় শেষ হয়ে আসায় দ্রুত গাছ কেটে সংস্কার শুরু করা হয়েছে। এতে কোনো কাঠ নষ্ট হওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া বিআইডব্লিউটিসি বুকিং কাউন্টার থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মহাসড়কের পশ্চিমে সামাজিক বন বিভাগ ফরিদপুর অঞ্চল ২০০৬ সালে বিভিন্ন প্রজাতির এক হাজার চারাগাছ রোপণ করে। সামাজিক বনায়নের স্থানীয় উপকারভোগী তিনটি সমিতির প্রায় ৯০ জন সদস্যের তত্ত্বাবধানে ২০১৫-১৬ সালে গাছগুলো কাটার কথা। কিন্তু সংস্কারকাজের জন্য জুন মাসের শেষ দিকে ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তাকে গাছ সরানোর জন্য চিঠি দেওয়া হয়। সামাজিক বনায়ন উপকারভোগী সমিতির একাংশের সভাপতি আবদুল গণি বলেন, ‘ঠিকাদারের লোকজন এলোপাতাড়ি গাছ কাটায় আমাদের অনেক ক্ষতি হচ্ছে। যন্ত্রের সাহায্যে কাটায় মূল্যবান কাঠ নষ্টও হচ্ছে।’ সংস্কারকাজের দায়িত্বে থাকা আমজাদ হোসেন ও আজিজুল ইসলাম বলেন, ‘বন বিভাগ ও সওজের অনুমতি নিয়েই কাজ শুরু করেছি।’