খননযন্ত্র ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত চারটি খননযন্ত্র (ড্রেজার) গতকাল মঙ্গলবার পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার পবা উপজেলার নবগঙ্গা এলাকায় পদ্মা নদীর ঘাটে এই ড্রেজারগুলো বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গতকাল দুপুরে রাজশাহীর নির্বাহী হাকিম আলমগীর কবির ও রায়হান আহামেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যামাণ আদালত নবগঙ্গা এলাকায় অভিযান চালান। সে সময় সবাই পালিয়ে যায়। হাতেনাতে কাউকে ধরতে না পারায় আদালত জরিমানা করতে পারেননি। পরে বালু তোলার কাজে ব্যবহৃত চারটি ড্রেজারই আগুন ধরিয়ে নষ্ট করে দেওয়া হয়।