খননযন্ত্রের আঘাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় খরনা সেতু এলাকায় গতকাল রোববার বিকেলে খননযন্ত্রের ধারালো অংশের আঘাতে রহিমা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর গ্রামের মৃত জাফর আহমঞ্চদের স্ত্রী। তাঁর দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। সেতু এলাকায় খননকাজ করার সময় রহিমা সেখান থেকে কাঠ সংগ্রহ করছিলেন। এ সময় চালকের অসাবধানতার কারণে খননযন্ত্রের ধারালো অংশ তার শরীরে ঢুকে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।