খননযন্ত্রের কাদায় বাড়িঘর নষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা নদীর নাব্যতা দূর করতে রাজবাড়ীর দৌলতদিয়ায় খননযন্ত্র (ড্রেজার) দিয়ে মাটি খননের কাজ চলছে। খননকৃত কাদামাটি পাইপ দিয়ে নদী থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফেলা হচ্ছে। পাইপ দিয়ে কাদামাটি যাওয়ার সময় আশপাশের বাড়িঘরে ছিটে পড়ে মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।ফেরিঘাট এলাকার সড়কের পাশের বাসিন্দা অলি মোল্যার বসতঘরের ভিত্তি ভেঙে ফাঁকা সুড়ঙ্গ হয়ে গেছে। আলাপকালে অলি মোল্যার স্ত্রী জবেদা বেগম (৬০) বলেন, ‘ঈদের ১০-১২ দিন আগ থেইকা ডেজারের পাইপে মাটি নেওয়ার সময় হুমানে সব বাইর হইছে। আর ঘরের ডোয়ার (ভিত্তি) হগোল মাটি ভাইঙা ঘরে ঢুকছে। আমি অহন কারে কী কমু?’বিআইডব্লিউটিএ খনন বিভাগের দায়িত্বরত সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, পাইপের সংযোগস্থল দিয়ে কিছু বালু-পানি বের হয়ে বাড়িঘরের ক্ষতি হচ্ছে কি না, সঠিক জানা নেই।