খননের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণসায়ের খাল খনন ও রক্ষার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক উদ্যোগের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সকালে এটি দেওয়া হয়। স্মারকলিপিতে পাঁচ দফা দাবির কথা বলা হয়। সেগুলো হলো: বর্ষা মৌসুমের আগেই প্রাণসায়ের খাল খনন ও প্রবাহ নিশ্চিত, খালের দুপাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ, খালের দুপাশে বনায়ন, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খালে যারা বর্জ্য ফেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও খালের আশপাশের পরিবেশ ঠিক রাখা।