খননের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধলেশ্বরী নদী খননের দাবিতে গতকাল মঙ্গলবার বিশ্ব পানি দিবসে মানিকগঞ্জ জেলা শহরের প্রেসক্লাব চত্বরে মানববন্ধন হয়েছে। সেখানে ধলেশ্বরী নদী খননের প্রয়োজনীয়তা নিয়ে উন্মুক্ত চিত্রাঙ্কনের আয়োজনও করা হয়। একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন, কৃষক সমিতি ও পরিবেশবাদী বেসরকারি সংস্থা বারসিক যৌথভাবে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে সমাজকর্মী ইকবাল হোসেন সভাপতিত্ব করেন। এতে বক্তারা সদর উপজেলার জাগীর থেকে সাটুরিয়ার তিল্লী পর্যন্ত ধলেশ্বরীর প্রায় ১০ কিলোমিটার এলাকা খননের দাবি জানান।