খনি পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল শুক্রবার সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ কয়লাখনি পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, জয়পুরহাট জেলা প্রশাসক আবদুর রহিম, পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।