খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পিএসসি ২০০৮’ চুক্তি বাতিল, সুনামগঞ্জ ও নেত্রকোনার সুনেত্র গ্যাসক্ষেত্র থেকে জাতীয় সংস্থার মাধ্যমে দ্রুত গ্যাস উত্তোলন শুরু করাসহ বিভিন্ন দাবিতে আগামী ৩ মে থেকে ১৫ দিনের পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ ছাড়া দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় আন্দোলনকারী স্থানীয়দের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ২ মে থেকে ওই খনির কর্মকর্তাদের ৪৮ ঘণ্টা অবরোধ করে রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ মে বিকেল চারটায় রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হবে পদযাত্রা ও গণসংযোগ। চলবে ১৮ মে পর্যন্ত। ২১ মে মুক্তাঙ্গনে জনসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মে মাসেই সুনেত্র গ্যাসক্ষেত্র এলাকা সুনামগঞ্জ-নেত্রকোনা অঞ্চলে প্রতিরোধ কর্মসূচি শুরু হবে। সংবাদ সম্মেলনে কমিটির নেতারা অভিযোগ করেন, দেশের জনগণকে বঞ্চিত করে রপ্তানিমুখী পিএসসি ২০০৮-এর অধীনে সমুদ্রের গ্যাস ও অন্যান্য সম্পদ মার্কিন কোম্পানির হাতে তুলে দেওয়ার লক্ষ্যে দ্রুত চুক্তি করতে চলেছে সরকার। তাঁরা বলেন, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বাপেক্সের আবিষ্কৃত ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বিশাল গ্যাসক্ষেত্রটি নিয়ে সরকার লুকোচুরি খেলছে। কমিটি জাতীয় মালিকানায় জাতীয় সংস্থা বাপেক্সের মাধ্যমে এই গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে বলেছে, স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জাতীয় সংস্থাগুলো ইতিমধ্যে আন্তর্জাতিকমানের দক্ষতার প্রমাণ দিয়েছে।সংবাদ সম্মেলনে খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস করা, বড়পুকুরিয়ার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, তাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করাসহ বিভিন্ন দাবি জানানো হয়।কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। এ সময় আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহও বক্তব্য দেন।