খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে আইন পাসের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে আইন পাসের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। একই সঙ্গে বিদেশি কোম্পানির ফেলে রাখা গ্যাস ব্লকগুলো সরকার কর্তৃক অধিগ্রহণের দাবি জানান কমিটির নেতারা।গতকাল শুক্রবার কেরানীগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘গ্যাস ও বিদ্যুৎসংকট সমাধানে জাতীয় কমিটির সাত দফা’ দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে নেতারা এসব দাবি জানান। পরে কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে পদযাত্রা শেষ হয় কদমতলীর মোড়ে।