প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য ২২ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।
গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেন, খন্দকার মাহবুব যে ধরনের বক্তব্য দিয়েছেন তাতে দেশে-বিদেশে ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আরজি জানান৷
খন্দকার মাহবুবের পক্ষে আইনজীবী তাজুল ইসলাম বলেন, যে বক্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তাতে বিচারকদের সম্পর্কে কিছু বলা হয়নি। তাজুল ইসলাম রাষ্ট্রপক্ষের এ-সংক্রান্ত আবেদন খারিজ করার আরজি জানান।