খন্দকার মাহবুবের মুক্তির দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালীর আইনজীবীরা।
গতকাল বুধবার দুপুর ১২টায় বিক্ষোভ মিছিলটি জেলার বার লাইব্রেরি থেকে শুরু হয়ে মাইজদী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে খন্দকার মাহবুব হোসেনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন।