খন্দকার মাহবুবের রিমান্ড স্থগিতের মেয়াদ বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা থানায় করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে রিমান্ডে নেওয়ার আদেশ স্থগিতের মেয়াদ দুই মাস বাড়ানো হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। ওই মামলায় ৮ জানুয়ারি খন্দকার মাহবুবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম। এই আদেশ বাতিল চেয়ে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে পরদিন একই বেঞ্চ রুল জারির পাশাপাশি এতে সাত দিনের স্থগিতাদেশ দেন।