খন্দকার মোশাররফের জামিন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে হাইকোর্টের দেওয়া শর্তসাপেক্ষে জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। আদালতে খন্দকার মোশাররফের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও নিতাই রায় চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খন্দকার মোশাররফের আইনজীবীরা বলেছেন, আপিল বিভাগের এই আদেশের ফলে তাঁর মুক্তিতে আর কোনো বাধা নেই।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে খন্দকার মোশাররফ স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ওই সময় ক্ষমতার অপব্যবহার করে প্রায় সাড়ে নয় কোটি টাকা পাচারের অভিযোগে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে এ মামলা করে দুদক।